ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জ তিনটি আসনে ধানের শীষে মনোনীত হলেন যারা রাজনীতিবিদ প্রার্থীরা।

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ তিনটি আসনে ধানের শীষে মনোনীত হলেন যারা রাজনীতিবিদ প্রার্থীরা।

 

– মুন্সিগঞ্জ তিনটি আসনসহ সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন চুড়ান্ত ঘোষণা বলা হয় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষিত করেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মো: আব্দুল্লাহ। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব। পাশাপাশি তিনি আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান হিসেবেও সুপরিচিত।

 

মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে দলের প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট শিল্পপতি, দি একমি গ্রুপের চেয়ারম্যান।

 

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। জাতীয় সংসদের আসন ৩০০টি।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!