ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চ্যানেল s7 উদ্যোগে খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি :শাহ আলম গাজী আলম
জানুয়ারি ২১, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

চ্যানেল s7 উদ্যোগে খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খুলনা নগরীতে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যানেল s7।

বিশেষ প্রতিনিধি :শাহ আলম গাজী আলম

গত ২১ জানুয়ারি বুধবার
গভীর রাতে খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড় রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তায় রাত্রী যাপনকারী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
চ্যানেল s7 পক্ষ থেকে এ কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল s7 উপদেষ্টা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, খুলনা জেলা সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য নাগরিক নেতা অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার। তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা এস এম দেলোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল s7 এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক শেখ শাহীন এবং চ্যানেল s7 এর ম্যানেজিং ডিরেক্টর মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল s7 এর এডমিন তানভীর তপন, স্টাফ রিপোর্টার আক্তার হোসেন বাবলুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও চ্যানেল s7 এর পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতার্ত মানুষদের মুখে হাসি ফোটাতে চ্যানেল এস সেভেনের এই উদ্যোগ খুলনাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!