ঢাকাThursday , 20 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, অস্ত্র ফেলে পালালো ছিনতাইকারীরা।

Link Copied!

 

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি স্থানে, ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি ছিনতায়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর কাছ থেকে ছিনতাইকারী দল টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ছিনতায়ের সময় আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ছিনতাইকারীরা ভয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

 

ভুক্তভোগী ওই নারী জানান, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনকারী ব্যাগ, সোনা-দানা নিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুসি মারি। মরে তো যাবোই আমিও নিজেকে তাই আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সাথে লড়াই করেছি। তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পড়ে দেখি একটা অস্ত্র পড়ে আছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।

হঠাৎ এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ছিনকারীদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে শ্রীপুর অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল কি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের অভিযান চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!