ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নিজ জমিতে নির্মিত দোকানঘর ভাঙচুরের চেষ্টা ও আগুন দেওয়ার হুমকি, থানায় লিখিত অভিযোগ।

Link Copied!

ফরিদপুরে নিজ জমিতে নির্মিত দোকানঘর ভাঙচুরের চেষ্টা ও আগুন দেওয়ার হুমকি, থানায় লিখিত অভিযোগ।

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীর দোকানঘর ভাঙচুরের চেষ্টা, গালিগালাজ এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোসা. রাশেদা খাতুন, স্বামী হালিম শেখ, সাং আদমপুর, ফরিদপুর পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড। তিনি অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার স্কেন্দার শেখ (৩৮), পিতা আক্কাস শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছে।

রাশেদা খাতুনের দাবি, তিনি নিজ মালিকানাধীন জমিতে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সংশ্লিষ্ট জমির নামে নামজারি সম্পন্ন রয়েছে এবং হালনাগাদ খাজনাও নিয়মিত পরিশোধ করা হয়েছে। এসব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, বিরোধপূর্ণ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ ও আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা কোনো সমাধানে রাজি হননি। ফলে বিরোধ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৬ মে ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত স্কেন্দার শেখ ও তার সহযোগীরা রাশেদা খাতুনের দোকানঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা দোকানঘর ভাঙচুরের চেষ্টা চালায় এবং দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

ভুক্তভোগীর আশঙ্কা, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাশেদা খাতুন।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সেকেন্দার শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!