ঢাকাTuesday , 9 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন সিমাখালী করিমুন নেছা

Ashis Saha
December 9, 2025 7:55 am
Link Copied!

বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন সিমাখালী করিমুন নেছা

 

রাশেদুল, স্টাফ রিপোর্টার

 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় সমাজে নারীর উন্নয়ন, পরিবার পরিচালনা, সন্তান শিক্ষায় অবদান এবং সমাজ পরিবর্তনে অনুকরণীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সফল জননী সম্মাননা লাভ করেছেন মোছাঃ করিমুন নেছা বেগম।

সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল সন্তান গড়ে তুলতে মোছাঃ করিমুন নেছা বেগম দীর্ঘদিন ধরে মাতা ও নারী হিসেবে অনন্য ভূমিকা পালন করছেন। পরিবারের পাশাপাশি সমাজের অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তিনি নারী অধিকার, নিরাপত্তা এবং শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ধারাবাহিক পরিশ্রম, সংগ্রাম এবং দায়িত্বশীল মাতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে অবদান রাখছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন, “করিমুন নেছা বেগম শুধুমাত্র একজন সফল জননীই নন, তিনি সমাজের প্রতিটি নারীর অনুপ্রেরণা। তার মত নারীরাই এগিয়ে দিলে সমাজ ও দেশ আরও উন্নত হবে।”

 

“অদম্য নারী পুরস্কার” প্রাপ্তিতে করিমুন নেছা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, “এই সম্মাননা শুধু আমার নয়, দেশের প্রতিটি সংগ্রামী নারীর। নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নারীকে সম্মান দিতে হবে।

 

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন শালিখা, মাগুরা কর্তৃক আয়োজিত

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষায় নারীর অগ্রগতি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে নারীর ক্ষমতায়নকে আরও জোরদার করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!