ঢাকাWednesday , 10 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের

Ashis Saha
December 10, 2025 12:38 pm
Link Copied!

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

 

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। আসনটির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আতীকুর রহমান আতিক দাবি করেছেন যে, কেন্দ্রীয় নেতা‌বৃন্দ তাকে মনোনয়ন পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

 

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার আতিক জানান, “কিশোরগঞ্জ-১ আসনে আমি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। মাঠ পর্যায়ে যে সমর্থন ও গ্রহণযোগ্যতা আমার রয়েছে, তা বিবেচনা করে কেন্দ্র মনোনয়ন বিষয়টি পুনরায় পর্যালোচনা করতে পারে বলে আমাকে জানানো হয়েছে।”

 

তিনি আরও বলেন, প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকার বহু নেতাকর্মী তাকে সমর্থন জানিয়ে কেন্দ্রের কাছে পুনর্বিবেচনার আবেদন করার তাগিদ দিয়েছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তিনি আশাবাদী যে, চূড়ান্ত সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

 

আতিকুর রহমান আতিক অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় কিছু অসঙ্গতির কারণে দলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। তবে ন্যায়সঙ্গত বিবেচনার স্বার্থে বিষয়টি কেন্দ্রীয়ভাবে পুনরায় আলোচনা হওয়া জরুরি। দলের সংকটের সময় যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করলেই দল আরও শক্তিশালী হবে।”

 

তার সমর্থনে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে তার প্রার্থিতাকে ‘যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্য’ দাবি করে কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

 

শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা করে ধৈর্য ধরার আহ্বান জানাই। কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত, তবে সেই সিদ্ধান্ত সঠিক ও ন্যায়সঙ্গত হোক—এটাই প্রত্যাশা।”

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!