ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে নিহতের পরিবারের ওপর মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

Ashis Saha
ডিসেম্বর ১১, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে নিহতের পরিবারের ওপর মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

ফয়জুর রহমান, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চাচীর পরকীয়ার ঘটনা দেখে ফেলায় ইকবাল হোসেন (৩২) হত্যার শিকার হন। একই ঘটনায় আহত হন ইকবালের চাচা রেজাউল করিম। এ ঘটনায় ইকবালের মা বাদী হয়ে চারজনকে আসামি করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এদিকে, মামলার অন্যান্য আসামি এবং তাঁদের স্বজনেরা নিহত ইকবালের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি মামলা না তুললে হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

নিহত পরিবারের দাবি, এরই ধারাবাহিকতায় সম্প্রতি হত্যাকাণ্ডের সাক্ষী এবং পরিবারের পক্ষের লোকদের হয়রানি করতে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আহত রেজাউল করিমকে আসামি করা হয়েছে। এমনকি একজন অসুস্থ ব্যক্তিকে, যিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না, তাকেও আসামির তালিকায় রাখা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য ওয়াহেদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “হত্যাকারীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। একদিকে তারা জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, অন্যদিকে নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিচ্ছে।”

স্থানীয়রা আরও জানান, কিছুদিন আগে সেনাবাহিনীর একটি দল আসামিদের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। তাঁদের নামে আরও একাধিক মামলা রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আমাদের দাবি—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।”

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!