ঢাকাThursday , 18 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খানজাহান আলী থানা বিএনপি নেতা উজ্জলের মাতা আসমা বেগমের ইন্তেকাল, মহানগর ও থানা বিএনপির শোক 

Link Copied!

খানজাহান আলী থানা বিএনপি নেতা উজ্জলের মাতা আসমা বেগমের ইন্তেকাল, মহানগর ও থানা বিএনপির শোক

মোঃ মামুন মোল্লা খুলনা

খানজাহান আলী থানা বিএনপি নেতা ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি হাসিবুর রহমান উজ্জলের মাতা মোছাঃ আসমা বেগম(৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৩ টায় আড়ংঘাটা থানাধিন তেলিগাতী পাকার মাথা নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি তিন পুত্র তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার জোহরবাদ তেলিগাতী পাকার মাথায় মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

জানাযায় মহানগর বিএনপির সভাপতি এ্যাড শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপি সাবেক নেতা বদরুল আলম খান, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আবাস, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ওয়ার্ড বিএনপি নেতা হেলাল শরীফ, রুমি শিকদার, এমদাদুল হক, আব্দুর রব মুন্সী, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, জিএম এনামুল কবির, থানা শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ভিপি ও বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন বাবু, থানা যুবদল নেতা আলামিন হাওলাদার, শাহাবুদ্দিন বুদ্ধি, নাজমুল হুদা পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বিএনপি নেতা হাসিবুর রহমান উজ্জলের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন শেখসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!