ঢাকাThursday , 18 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী সালিমূল হক কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

Link Copied!

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী সালিমূল হক কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

 

আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ (শালিখ-মহম্মদপুর ও মাগুরা সদরের আংশিক) সংসদীয় আসনে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মাগুরা-এর কার্যালয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

 

এ সময় মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিনোদপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো: গোলাম আজম সাবু মিয়া,মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য-সচিব ও মহম্মদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: আকতারুজ্জামান,মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মিজানুর রহমান কাবুল, সাবেক যুগ্ম-আহবায়ক এস এম ইউনুচ আলী সর্দার,সাবেক যুগ্ম-আহবায়ক মো: নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো: জহুরুল হক,যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী হিরো, জেলা বিএনপি’র সদস্য আরাফুজ্জামান রিংকু,শালিখা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মো: আনিসুর রহমান মিল্টন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, মাগুরা সদর বিএনপি’র দক্ষিণ ইউনিটের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে মহম্মদপুর উপজেলা ও শালিখা ও ৪ ইউনিয়নের বিএনপি’র কাজী সালিমুল হক কামাল মতাদর্শের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

মনোনয়ন সংগ্রহ করে নেতাকর্মীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন-মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তন না হলে সাবেক সংসদ কাজী সালিমুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ সংসদীয় আসনে নির্বাচন করবেন বলে জানানো হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!