ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে খেলাফত মজলিসের ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে খেলাফত মজলিসের ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আক্তার হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ ।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির,সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশের প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শান্তি ও ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা পালন করতে সকলের প্রতি আহবান জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!