ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজশাহীতে ডিবির অভিযানে দুই যুবক গ্রেপ্তার

মামুনুর রশিদ মামুন স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজশাহীতে ডিবির অভিযানে দুই যুবক গ্রেপ্তার

 

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আবির হোসেন (২৯) ও মোঃ রাজন আলী (২৮)। আবির হোসেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ আবুল কালামের ছেলে। অপরদিকে রাজন আলী চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকার বাসিন্দা, তিনি আব্দুস সাত্তারের ছেলে।

 

আরএমপি সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা শাখার একটি দল চন্দ্রিমা থানাধীন দায়রাপার্ক এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতাইয়ের পরিকল্পনা নিয়ে অবস্থান করছে।

 

সংবাদ পাওয়ার পরপরই ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে আবির ও রাজনকে আটক করা সম্ভব হলেও অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

 

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল সদৃশ ফায়ার লাইটার, একটি পিস্তলের কভার এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এদিকে পলাতক সহযোগীদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

মামুনুর রশিদ মামুন

 

স্টাফ রিপোর্টার

 

রাজশাহী।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!