ঢাকাTuesday , 3 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক
February 3, 2026 8:40 am
Link Copied!

বিদেশে চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

 

বাগেরহাটের মোল্লারহাটের আসিফ সরদারের বিরুদ্ধে সারাদেশব্যাপী প্রতারণার অভিযোগ

 

বাগেরহাট প্রতিনিধি :

 

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদেশের অসংখ্য সাধারণ ও নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার শাষন গ্রামের আসিফ সরদারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা আদায় করা হলেও বাস্তবে তাদের প্রতিশ্রুত কাজ দেওয়া হয়নি; বরং বেতন বঞ্চিত ও নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী—

নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের বরকত মোল্লা থেকে নেওয়া হয়েছে প্রায় ১০ লাখ টাকা,

মোল্লারহাট সদরের আবদুর রহিম দিয়েছেন ১৫ লাখ টাকা,

নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মহসিন সরদার দিয়েছেন ৭ লাখ টাকা,

বোল্লাহাটী গ্রামের নুর মোহাম্মদ দিয়েছেন ৫ লাখ টাকা,

যোগানিয়া গ্রামের সাইফুল মোল্লা দিয়েছেন ১০ লাখ টাকা,

লক্ষ্মীপুর জেলার আসগর আলী দিয়েছেন ৯ লাখ টাকা।

এছাড়াও দেশের বিভিন্ন জেলার আরও বহু মানুষ একই কৌশলে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে জোরপূর্বক বিভিন্ন স্থানে খাটানো হয়। মাসের পর মাস কাজ করিয়েও বেতন দেওয়া হয়নি। অনেকের পাসপোর্ট জিম্মি রেখে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়—যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি তাদের।

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত আসিফ সরদারের বাড়িতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা গেলে তার পরিবারের সদস্যরা অভিযোগগুলো অস্বীকার করেন বলে জানা গেছে। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা এবং হামলার অভিযোগও উঠে। সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনে তাদের বাধা দেওয়া হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, সর্বস্ব হারিয়ে তারা আজ নিঃস্ব। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কেউ কেউ জমিজমা বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন। বর্তমানে তারা ন্যায়বিচার ও প্রতারিত অর্থ ফেরতের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রবাসে কর্মসংস্থানের নামে প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।

ভুক্তভোগীরা বলেন,

“আমরা গরিব মানুষ। বিদেশে গিয়ে পরিশ্রম করে পরিবার চালানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু প্রতারণার শিকার হয়ে আজ সর্বস্বান্ত।”

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!