ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কথিত ভুয়া ওষুধ ব্যবসায়ী,মাদক কারবারি, নারী ব্যবসায়ী আনিসুর রহমান মনিরের বিরুদ্ধে সাংবাদিকদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে

অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ওষুধ ব্যবসায়ীর কুরুচিপূর্ণ গালিগালাজে ক্ষোভ—মোহাম্মদ আনিসুর রহমান মনিরের গ্রেফতার দাবিতে ফরিদপুরের সাংবাদিকদের হুঁশিয়ারি

 

স্টাফ রিপোর্টার বাংলাদেশ

 

ফরিদপুর সদর নিবাসী কথিত ভুয়া ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান মনিরের বিরুদ্ধে সাংবাদিকদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর জেলার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদকর্মীরা সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে উদ্দেশ্য করে এ ধরনের অশালীন ও মানহানিকর মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

 

তারা আরও বলেন, একজন কথিত ভুয়া ওষুধ ব্যবসায়ীর এমন আচরণ কেবল সাংবাদিক সমাজকেই নয়, পুরো সমাজকে অপমান করার শামিল। এ ধরনের কর্মকাণ্ড আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

এ ঘটনায় ফরিদপুর জেলার সাংবাদিকরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মোহাম্মদ আনিসুর রহমান মনিরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ফরিদপুর জেলা সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

 

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!