ঢাকাSaturday , 28 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের  ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Link Copied!

ফরিদপুরের  ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর পৌরসভার ১৬ নং ও ১২ নং ওয়ার্ডের সমন্বয়ে গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থা, ফরিদপুর-এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাক হোসেন বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহিদুর রহমান (শাহিদ), জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মুন্সি মাসুদুর রহমান লিমন, ১৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রকি, মোঃ শুকুর মোল্লা সহ-সভাপতি ১৬ নং ওয়ার্ড,গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার সভাপতি মোঃ সালাউদ্দিন, গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারুক মিয়া, সাবেক কৃষকদলের শিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল হোসেন সুজন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার ইসলাম এবং যুবদল নেতা জাহিদুজ্জামান জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করে এবং সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এসময় বক্তারা আরো বলেন- শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বঙ্গবন্ধু সৈনিক লীগের যে কোন ধরনের চক্রান্তকে কঠোর ভাবে প্রতিহত করার ঘোষণা দেন নেতাকর্মীরা।

পরে এক প্রীতিময় চা-চক্র ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!