ঢাকাMonday , 30 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৩ এপিবিএন সাইবার ক্রাইম ইউনিটের সাফল্য: ৭০ মোবাইল ও বিকাশের অর্থ উদ্ধার

Link Copied!

খুলনায় ৩ এপিবিএন সাইবার ক্রাইম ইউনিটের সাফল্য: ৭০ মোবাইল ও বিকাশের অর্থ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার, মোশারফ হোসেন, খুলনা:

 

খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট মার্চ ২০২৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইউনিটটি তাদের দায়িত্বাধীন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে।

 

অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীনের দিকনির্দেশনায় এবং সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান ও সহকারী পুলিশ সুপার মোঃ আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।

 

মার্চ মাসে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান পরিচালনা করে সর্বমোট ৭০টি হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ও অর্থ প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অধিনায়ক মহোদয়।

 

এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত ১২৫টি অভিযোগ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ১৩৫টি অভিযোগের সন্তোষজনক সমাধান প্রদান করা হয়েছে। একই সঙ্গে একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং এক ভিকটিমকে উদ্ধারে প্রয়োজনীয় সাইবার তথ্য সরবরাহ করে সহায়তা প্রদান করা হয়।

 

সাইবার বুলিং ও অনলাইন প্রতারণার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানেও ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

মোবাইল ফোন হস্তান্তরের সময় অধিনায়ক বলেন, “জনসাধারণের ইতিবাচক সহযোগিতা পেলে আমরা আরও বেশি ভুক্তভোগীকে দ্রুত আইনি সেবা দিতে সক্ষম হবো।”

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501,   আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!