ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অ্যাকশনধর্মী টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ আসছে শিগগিরই

বিনোদন ডেস্ক
মে ৯, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

অ্যাকশনধর্মী টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ আসছে শিগগিরই

 

বিনোদন প্রতিবেদক :

 

সাকিব খান

 

নতুন ধাঁচের অ্যাকশন ও সামাজিক বার্তাভিত্তিক টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শাহবাজ খান। সম্প্রতি প্রকাশিত হয়েছে টেলিফিল্মটির অফিসিয়াল পোস্টার, যেখানে নগরজীবনের অস্থিরতা, সংঘাত ও প্রতিশোধের আবহ ফুটে উঠেছে ভিন্নমাত্রায়। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

 

টেলিফিল্মটি পরিচালনা করেছেন শাহবাজ খান। এতে দেখা যাবে সমাজের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে একজন মানুষের লড়াইয়ের গল্প। পোস্টারে ব্যবহৃত স্লোগান— “কিছু লড়াই জয় করার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য”— টেলিফিল্মটির মূল বার্তাকেই তুলে ধরেছে।

 

নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিফিল্মটিতে অ্যাকশন, থ্রিল ও আবেগঘন গল্পের সমন্বয় থাকবে। নগরকেন্দ্রিক গল্পে অপরাধজগতের নানা দিক এবং একজন মানুষের প্রতিশোধের যাত্রা তুলে ধরা হবে নাটকীয়ভাবে।

 

টেলিফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহবাজ খান। চিত্রগ্রহণে ছিলেন সানজুর রহমান এবং সম্পাদনায় জাকির হোসেন। সংগীত পরিচালনা করেছেন ব্ল্যাক ক্রিন।

 

নির্মাতা শাহবাজ খান বলেন, “দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কাজ করার চেষ্টা করেছি। শুধু প্রতিশোধ নয়, এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বার্তাও রয়েছে।”

 

শিগগিরই একটি অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিফিল্মটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!