ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

Ashis Saha
ডিসেম্বর ৫, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) কে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালিতলা ব্রীজের পাশে এই ঘটনা ঘটে।

 

নিহত মাছ ব্যবসায়ী উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তার ৩ বছরের একটি সন্তান রয়েছে।

 

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় আজ অনুমান ভোর সাড়ে চারটার দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিল উৎপল সরকার। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী অটোতে করে এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যান গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারের সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছিনতাই-কারীরা।

 

এ বিষয়ে সালথা থানার ওসি তদন্ত মোঃ মারুফ হাসান রাসেল জানান, সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!