ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় জন্মদিনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

উত্তরায় জন্মদিনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি মাঠ প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের মাঝে ৬১টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে উত্তরা এলাকায় ৫ হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি। গত রমজান মাসে ৮টি স্থানে উত্তরায় মাসব্যাপি ইফতার বিতরন,এছাড়াও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে উত্তরায় ৪ কিলোমিটার খাল পরিষ্কার,খালের দুই পাশে বনায়ন, পার্ক নির্মাণসহ স্থানীয় এলাকাবাসীর কল্যাণে বেশ কয়েকটি বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মোহাম্মদ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

উত্তর ও পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন, আলমগীর হোসেন শিশির, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক; তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁনমিয়া বেপারি; ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার; সাবেক ছাত্রনেতা রিয়াদ সরকার হীরা; উত্তরখান থানা যুবদলের সাবেক নেতা মোবারক হোসেন; উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য মীর হোসেন মুসা; বিএনপি নেত্রী পারভিন বেগম আনুষা আনু; উত্তরখান বিএনপি নেত্রী সাদিয়া আপনী রূপা সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নারীদের মাঝে বিনামূল্যে ৬১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!