ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পিং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মসূচি। 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পিং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মসূচি।

মুন্সিগঞ্জ প্রতিনিধি  –

মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট পানি উন্নয়ন বোর্ডের গ্রেট প্রাঙ্গণে আজ (২১শে নভেম্বর ২০২৫) শুক্রবার বেলা দুপুর দুইটায় জনসাধারণের মাঝে ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পিং স্বেচ্ছাসেবী সংস্থা তিন শতাধিক স্বাস্থ্যসেবা পরীক্ষার বিনামূল্যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

এ-সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চঘাটে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা থাকে, যার মধ্যে শ্রমজীবী, যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অনবগত। এই বিষয়টি মাথায় রেখে সংস্থাটি লঞ্চঘাট এলাকাকে ক্যাম্পিংয়ের জন্য বেছে নেয়।

 

ক্যাম্পে সংস্থার প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তারা এসে সারিবদ্ধভাবে মানুষের রক্তের নমুনা সংগ্রহ করেন এবং তাৎক্ষণিকভাবে ফলাফল জানিয়ে দেন। পাশাপাশি প্রয়োজন হলে রক্তদাতা সংগ্রহের উপায়, রক্তের গুরুত্ব ও জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা কেন প্রয়োজন সে বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন,

লঞ্চঘাটে প্রতিদিন জেলার বিভিন্ন মানুষ আসে। তাই এখানকার মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। অধিকাংশ মানুষ তাদের রক্তের গ্রুপ জানতো না— আমরা আজ সেই শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করতে পেরেছি।”

 

ব্লাড বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান বলেন, এই ক্যাম্প শুধু রক্তের গ্রুপ জানানোই নয়, বরং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পেতে সহজতর ব্যবস্থা তৈরিরও অংশ। আগামীতেও আমরা আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

ক্যাম্পে অংশ নেওয়া অনেক যাত্রী ও শ্রমজীবী মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের কেউ কেউ বলেন, আমরা সবসময় লঞ্চঘাটে ব্যস্ত থাকি। নিজের রক্তের গ্রুপ জানার সুযোগ কখনো পাওয়া যায়নি। আজ তা জানতে পেরে ভালো লাগছে।”

স্বেচ্ছাসেবী সংস্থার এই মানবিক উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া তৈরি হয়েছে এবং আগামী দিনগুলোতে আরও স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রত্যাশা করছে সাধারণ জনগণ।

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!